1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির পিতার ইন্তেকাল, জানাজা কাল নাটক-গান ও কমেডি শো, শুক্রবার ঢাকায় কোথায় কী? জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো কীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে জলবায়ু সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ এইচএসসিতে শূন্য পাসের ২৬ কলেজের অধ্যক্ষদের তলব, ব্যাখ্যা চাইল ঢাকা শিক্ষা বোর্ড আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

বিসিবির নির্বাচনে যে খুশী দাঁড়াতে পারবে : পাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১ Time View

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব কিছু ঠিক থাকলে বিশ্বকাপে অংশ নিতে আগামী ৩ অক্টোবর ওমান যাবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ওদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বোর্ড পরিচালক পর্ষদের নির্বাচনও দরোজায় কড়া নাড়ছে। তা নিয়ে জমজমাট ক্রিকেটাঙ্গ, সরব মিরপুরের বিসিবি অফিসও।

এদিকে আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে নিজের কোনও প্যানেল নেই বলে জানিয়েছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, এবারর নির্বাচনে যে খুশী দাঁড়াতে পারবে। নির্বাচন হবে। জিতে আসতে পারলে আসবে।

দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার নির্বাচনের ভোট হবে অক্টোবরের শুরুতেই। তার আগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) নিজেদের মেয়াদের শেষ সভায় বসেছিল বর্তমান পরিচালনা পর্ষদ। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

সেখানে তিনি বলেন, নতুন চিন্তা না আসলে সব আগের মতোই চলে। আমি মনে প্রাণে চাচ্ছি নতুনদের আসুক। এবারই প্রথম, আজকে আবারও জানিয়ে দিচ্ছি, আমার কোনও প্যানেল নেই। যে খুশী দাঁড়াতে পারবে। নির্বাচন হবে। জিতে আসতে পারলে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ