1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব অপ্রত্যাশিত: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১ Time View

১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের চিঠি যাওয়া উচিৎ হয়নি বা চিঠিটা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, সেই চিঠির উৎপত্তিটা কোথায়, সেটাও আমি দেখেছি।

আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝির মাধ্যমেই চিঠিটা গিয়েছে। যেখানেই গিয়ে থাকুক চিঠিটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি এরকমভাবে যাওয়া উচিৎ হয়নি।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে সাংবাদিক নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, কুদ্দুস আফ্রাদ, আবুল কালাম আজাদ, আব্দুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, সাজ্জাদ আলম খান তপু প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আপনাদের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। ঘটনাগুলো অপ্রত্যাশিতভাবে হয়েছে আসলে আমারও জানা ছিল না। তথ্যমন্ত্রী মহোদয়ও বোধহয় জানতেন না কিছু। এই ঘটনা কীভাবে ঘটলো আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছি। তিনি আপনাদের মতো একটি চিঠির কথা বলেছেন। সেই চিঠির উৎপত্তিটা কোথায় সেটি আমি দেখেছি। আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে চিঠিটা গিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এভাবে দেওয়া উচিত হয়নি। এটা নিয়ে আমরা একটু দেখে নেই। কোথা থেকে কি হয়েছে আমরা ব্যবস্থা নেব।

তিনি বলেন, অবশ্যই আপনাদের সুনাম ক্ষুণ্ন হয়েছে, আপনারা কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, আমরা সেই জায়গায়টায় কিছু না করতে পারলেও ভবিষ্যতে যাতে এ রকম না সেটা আমি লক্ষ্য রাখব। আমি সবার সঙ্গে আলাপ করছি, এনএসআই, সিআইডি, এসবি, বাংলাদেশ ব্যাংকসহ অন্যদের সঙ্গে আলাপ করছি। তাদের নিয়ে বসব। যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেগুলো আমরা দেখব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ