1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাজ্য

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯ Time View

করোনার সংক্রমণ কমে যাওয়ায় বাংলাদেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাজ্য বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শুক্রবার সকালে নিজ ফেইসবুকে একটি ভিডিও বার্তায় তিনি একথা জানান।

ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশ সরকারের অনুরোধে যুক্তরাজ্য সরকার আমাদেরকে রেড অ্যালার্ট থেকে স্বাভাবিক করেছে। আমাদের সাম্প্রতিক সফরে আমরা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছিলাম যে আমাদের ৫০ বছরের বন্ধুত্বপুর্ণ সম্পর্কে রেড অ্যালার্ট সমীচিন নয়। এছাড়া প্রায় পাঁচ-ছয় হাজার ব্রিটিশ নাগরিক বাংলাদেশে থাকেন, এটি তাদের উপরও একটি অন্যায় হচ্ছে। আজ থেকে বাংলাদেশ রেড অ্যালার্ট থেকে স্বাভাবিক পর্যায়ে এসেছে এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি।

এর আগে, গত ৫ আগস্ট করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশসহ বিশ্বের উচ্চ-ঝুঁকিপূর্ণ মোট ৬০টি দেশকে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে লাল তালিকাভুক্ত করে যুক্তরাজ্য। একই সঙ্গে যুক্তরাজ্যের নাগরিকদেরও এসব দেশ ভ্রমণে বিধি-নিষেধ আরোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ