1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

আজিজ পাইপ ও আরামিট কোম্পানির মুনাফা বেড়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুলাই, ২০১২
  • ১১৬ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদ অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, অর্ধবার্ষিকীতে কোম্পানি দু’টির মুনাফা বেড়েছে। কোম্পানি দু’টি হলো- আজিজ পাইপ ও আরামিট কোম্পানি।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজিজ পাইপ: আজিজ পাইপ ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন-২০১২) ব্যাংকটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩১ লাখ ৫০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৬৫ টাকা।

গত বছরের একই সময়ে ব্যাংকটির কর পরবর্তী নিট লাভ হয়েছিল ৫ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছিল ০ দশমিক ১১ টাকা।

সুতরাং চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে গত অর্থবছরের অর্ধবার্ষিকীর চেয়ে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২৬ লাখ ৪০ হাজার টাকা।

অন্যদিকে গত ৩ মাসে (এপ্রিল থেকে জুন-২০১২) কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ০১ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট লোকসান হয়েছিল ৪ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ০ দশমিক ০৯ টাকা।

ওয়েবসাইটে আরও জানানো হয়, ৩০ জুন ২০১২ পর্যন্ত কোম্পানির মোট লোকসান হয়েছে ৪৩ কোটি ৪১ লাখ টাকা। ২৯ জুলাই ২০১১ সাল পর্যন্ত কোম্পানির লোকসানের পরিমাণ ছিল ১৯ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা।

আরামিট: আরামিট কোম্পানির ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন-২০১২) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৬ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ১০ দশমিক ৩২ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট লাভ হয়েছিল ৩ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসা (ইপিএস) হয়েছিল ৬ দশমিক ৪৯ টাকা।

সুতরাং চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে গত অর্থবছরের অর্ধবার্ষিকীর চেয়ে কোম্পানির মুনাফা বেড়েছে ২ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা।

অন্যদিকে গত ৩ মাসে (এপ্রিল থেকে জুন-২০১২) ব্যাংকটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪ দশমিক ৪২ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট আয় হয়েছিল ৭৮ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ১৩ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ