1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে বল করতে দেখিনি’ হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নিতে চায় সরকার : শিক্ষামন্ত্রী ২৫০০ টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : রেহান আসিফ আসাদ প্রথম ম্যাচ জিতেও লঙ্কানদের কাছে সিরিজ হারল বাংলাদেশ কখনো হাল ছাড়িনি : মিম জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে : বদিউল আলম বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী কোচ মুশতাক বললেন, ‘আমরা চাই বেঞ্চ শক্তিশালী হোক’ তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

আইসিইউতে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩ Time View

হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে। কোলন টিউমার ছিল, অস্ত্রোপচার করে তা সরিয়ে ফেলার পর বর্তমানে আইসিইউতে আছেন তিনি।

সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে এই অস্ত্রোপচার হয়েছে ৮০ বছর বয়সী পেলের। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে- জ্ঞান ফিরেছে ব্রাজিলিয়ান কিংবদন্তির, এখন শারীরিক অবস্থা স্থিতিশীল।

পেলে যে সুস্থ আছেন, তা তিনিই পোস্ট করে জানিয়েছেন নেটমাধ্যমে। ইনস্টাগ্রামে মজা করে লিখেছেন, ‘বন্ধুরা, আমি প্রতিদিন আরও সুস্থ হয়ে উঠছি। আবার খেলতে নামব। তবে তার আগে আরও কিছু দিন সময় লাগবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে।’

হাসপাতালে সময়টা কীভাবে কাটাচ্ছেন, জানিয়ে পেলে বলেন, ‘এই কদিন এখানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি আর বিশ্রাম নিচ্ছি। যারা আমাকে ভালোবেসে খোঁজ নিয়েছেন, তাদের সবাইকে আবারও ধন্যবাদ। আমরা খুব দ্রুত আবারও একসঙ্গে হব।’

গত ৩১ আগস্ট থেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পেলে। রুটিন টেস্টে তার শরীরে ধরা পড়ে টিউমার। তবে সেটা ক্যানসার কিনা, জানা যায়নি।

গত কয়েক বছর ধরেই শরীরটা ভালো যাচ্ছে না পেলের। ২০১৫ সালে ছয় মাসের মধ্যে দুইবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর প্রোস্টেটের অস্ত্রোপচার করান। ২০১৯ সালে মূত্রতন্ত্রের সংক্রমণের কারণে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল ব্রাজিলিয়ান কিংবদন্তিকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ