1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ছাত্রলীগ নেতাদের ২৯ বছরের মধ্যে হতে হবে: বদিউজ্জামান সোহাগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুলাই, ২০১২
  • ১১৫ Time View

কমিটি গঠনের ক্ষেত্রে ছাত্রলীগ গঠনতন্ত্র অনুসরণ করছে। সব শর্ত কঠোর ভাবে পূরণ করা হচ্ছে। ছাত্রলীগে যারা নেতৃত্বে আসবেন, তাদের বয়স অবশ্যই ২৯ বছরের মধ্যে এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হতে হবে।

শনিবার বিকেল ৫টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরপার্ক চত্বরে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সংগঠনের ভেতরে থেকে যারা নীতি, আদর্শ ও সংগঠন বিরোধী কাজে লিপ্ত হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজিনুর রহমান পলাশের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।

অন্যান্যের মধ্যে বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি সরদার নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমস বক্তব্য দেন।

ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, দেশ জুড়ে সংগঠনের নতুন কমিটি গঠনের কাজ চলছে। ইতিমধ্যে ২ শতাধিক উপজেলা ও জেলা ইউনিটে কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ