1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

দেশে আসলো ফাইজারের ১০ লক্ষ টিকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১ Time View

কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে ১০ লক্ষ ফাইজারের টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকা গ্রহণ করেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

এসময় তিনি বলেন, এই মাসের মধ্যে আরো ৫০ লাখ ফাইজারের টিকা আসবে। চলতি মাসের মধ্যে দুই থেকে আড়াই কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসবে। আগামী তিন মাসে ছয় কোটি টিকা গ্রহণ করবে সরকার। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর এর মধ্যে আট-নয় কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসবে বলে জানান সচিব।

লোকমান হোসেন মিয়া আরো বলেন, করোনার দ্বিতীয় ঢেউ সামলে নিয়েছে সরকার। এজন্য স্বাস্থ্য সরঞ্জামসহ লোকবল বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামো মাসে চার হাজার ডাক্তার নিয়োগ দেয়া হবে।

এসময় তিনি ছাড়াও উপস্থিত ছিলেন আমেরিকান রাষ্ট্রদূত আর্ল আর মিলার, ইউএসএইড মিশনের ডিরেক্টরসহ স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা।

এসময় আমেরিকান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষকে এই টিকা উপহার দিতে পেরে আমরা আনন্দিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ