1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দলীয় ঐক্য ‘কারও প্ররোচনায় রিজভী এসব মিথ্যা ছড়াচ্ছে’ গাজীপুর -৫ এর সাবেক এমপি আখতারুজ্জামান তিন দিনের রিমান্ডে ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’ রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় নয়, গণতান্ত্রিক চর্চা ফেরাতেই প্রার্থী: হামিদুর রহমান আযাদ নেপালের পাহাড়ে শুরু অপু বিশ্বাসের নতুন সিনেমার শুটিং সিভিল জজ একেএম সামিউল হকের নিহতের ঘটনায় আইনমন্ত্রীর শোক শিল্প খাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের

নিউজিল্যান্ডে ফাইজারের টিকা নেওয়া নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৪২ Time View

নিউজিল্যান্ডে ফাইজারের টিকা নেওয়া এক নারীর মৃত্যু হয়েছে। ফাইজারের টিকা নিয়ে মৃত্যুর ঘটনা দেশটিতে এটিই প্রথম।

সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের টিকা নেওয়ার পর এক নারীর মৃত্যুর ঘটনায় স্বাধীন একটি কোভিড-১৯ ভ্যাকসিন সেফটি মনিটরিং বোর্ডের পর্যালোচনার পর নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। তবে ওই নারীর বয়সের বিষয়ে কিছুই জানায়নি মন্ত্রণালয়।

মনিটরিং বোর্ড মনে করে, ওই নারীর মৃত্যু হয়েছে মায়োকার্ডাইটিসের কারণে।

বিবৃতিতে বলা হয়, মায়োকার্ডাইটিস ফাইজারের কোভিড-১৯ টিকার বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পরিচিত।

মায়োকার্ডাইটিস হলো হৃৎপিণ্ডের পেশির প্রদাহ, যা রক্ত সঞ্চালন করার জন্য অঙ্গের ক্ষমতাকে সীমিত করতে পারে এবং হৃদস্পন্দনের ছন্দে পরিবর্তন আনতে পারে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, ফাইজারের টিকা নেওয়ার পর এই প্রথম নিউজিল্যান্ডে কারও মৃত্যু হলো।

তবে ফাইজারের মিডিয়া টিম এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

নিউজিল্যান্ডে ফাইজার, জনসন ও অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকার অনুমোদন দেওয়া হয়।

সম্প্রতি করোনার ডেল্টা ধরনের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন আরোপ করা হয়েছিল।

দেশটিতে সোমবার ৫৩ জন করোনাক্রান্ত হয়েছেন। নিউজিল্যান্ডে সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১৯ জন, মৃত্যু হয়েছে ২৬ জনের।
খবর রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ