1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

মাদক মামলা: রানা-রাকুলসহ ১২ অভিনেতাকে তলব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৪৭ Time View

মাদক মামলায় দক্ষিণ ভারতীয় তারকা রাকুল প্রীত সিং, রানা ডাগ্গুবতিসহ মোট ১২ জন অভিনেতাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি।

জি নিউজ জানায়, ৪ বছরের পুরোনো একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি-র তরফে তাদের তলব করা হয়েছে।

রাকুল ও রানা ছাড়াও এ তালিকায় রয়েছেন পুরী জগন্নাথ, রবি তেজা, চার্মি কৌর, মুমাইথ খানের মতো তারকাদের নাম। তাদের ৩১ আগস্ট থেকে ভিন্ন ভিন্ন দিনে ডাকা হয়েছে।

২০১৭ সালে তেলেঙ্গানাতে ৩০ লাখ রুপির মাদক আটক করে পুলিশ। এই মামলায় হায়দরাবাদের আবগারি বিভাগের তরফে একটি মামলা রুজু করা হয়। এ ক্ষেত্রে আর্থিক তছরুপের একটি মামলার তদন্ত শুরু করে ইডি। একাধিক দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

তবে ইডি জানায়, আপাতত কোরো প্রমাণ না থাকায় এবার শুধুমাত্র সাক্ষী হিসেবেই এ তারকাদের ডাকা হয়েছে।

গত বছর বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করার পর সিনে ইন্ডাস্ট্রিতে মাদকের বিস্তার নতুনভাবে আলোচনায় আসে। তেমন মামলায় দেড় মাসের মতো জেলে ছিলেন সুশান্তর বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুরসহ অনেকে। একই সময়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে মাদকের কারণে বেশ কয়েকজন তারকা আটক হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ