1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

অর্ধবার্ষিকীতে মুনাফা বেড়েছে ফিনিক্স ফিন্যান্স ও বিডি ফিন্যান্স

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুলাই, ২০১২
  • ১১০ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানি দু’টির মুনাফা বেড়েছে। কোম্পানি দুটি হলো- ফিনিক্স ফিন্যান্স ও বিডি সার্ভিস কোম্পানির।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ফিনিক্স ফিন্যান্সের ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে কর পরবর্তী মুনাফা হয়েছে ১৪ কোটি ৪২ লাখ ২০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৫৭ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট আয় হয়েছিল ১৪ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৫৫ টাকা।

সুতারাং চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে গত অর্থবছরের অর্ধবার্ষিকীর চেয়ে মুনাফা বেড়েছে ১৪ লাখ ৬০ হাজার টাকা।

অন্যদিকে গত ৩ মাসে (এপ্রিল থেকে জুন-২০১২) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ কোটি ৬৭ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৫১ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট আয় হয়েছিল ৭ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৮১ টাকা।

বিডি সার্ভিসের ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে কর পরবর্তী মুনাফা হয়েছে ১৪ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ দশমিক ৮৯ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট আয় হয়েছিল ৯ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৮৩ টাকা।

সুতারাং চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে গত অর্থবছরের অর্ধবার্ষিকীর চেয়ে মুনাফা বেড়েছে ৫ কোটি ৪৫ লাখ টাকা।

এদিকে, ২০১১ সালে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ২০ শতাংশ বোনাস শেয়ার বিবেচনায় অর্ধবার্ষিকীতে কোম্পানির ইপিএস দাঁড়ায় ২ দশমিক ৪১ টাকা এবং গত বছর ছিল ১ দশমিক ৫২ টাকা।

অন্যদিকে গত ৩ মাসে (এপ্রিল থেকে জুন-২০১২) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৮৬ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট আয় হয়েছিল ৪ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৮৮ টাকা।

এদিকে, ২০১১ সালে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ২০ শতাংশ বোনাস শেয়ার বিবেচনায় প্রথম প্রান্তিকে কোম্পানির ইপিএস দাঁড়ায় ০ দশমিক ৭১ টাকা এবং গত বছর ছিল ০ দশমিক ৭৩ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ