1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

জাপান থেকে এলো ৮ লাখ টিকা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৫১ Time View

জাপান থেকে দেশে এসেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার করোনাভাইরাস প্রতিরোধী টিকা। শনিবার (২১ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে ক্যাথে প্যাসিফিক বিমানে এই টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা প্রতিরোধী অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রথম ভারত থেকে আনে বাংলাদেশ। ক্রয়চুক্তি অনুযায়ী বাংলাদেশকে তিন কোটি ৪০ লাখ ডোজ টিকা দেয়ার কথা ছিল ভারতের।

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশটিতে করোনার সংক্রমণ বাড়ায় রপ্তানি বন্ধ করে দেয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট। এর ফলে টিকার দ্বিতীয় ডোজ দেয়া বন্ধ করে দিতে হয় সরকারকে।

প্রতিশ্রুতি অনুযায়ী জাপান কোভ্যাক্সের আওতায় টিকা পাঠানো শুরু করায় সে সংকট অনেকটা কেটে গেছে।

জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে ২৪ লাখ টিকা তারা পাঠিয়েছে।

জাপান সময় শুক্রবার পৌনে ১০টায় অল নিপ্পন এয়ারলাইনসের কার্গোবিমান চালানটি নিয়ে হংকংয়ের উদ্দেশে রওনা দেয়। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন বলে জানিয়েছে টোকিও দূতাবাস।

এ নিয়ে জাপান থেকে এলো টিকার চতুর্থ চালান। এর আগে ৩ আগস্ট জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার তৃতীয় চালান ঢাকায় এসে পৌঁছায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৫টি দেশের জন্য ১ কোটি ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে জাপান। সেখান থেকে কয়েক দফায় ৩০ লাখ টিকা বাংলাদেশকে দেবে পূর্ব এশিয়ার দেশটি। দেশে চাহিদার অনুপাতে টিকা সরবরাহ কম থাকায় সংকট তৈরি হয়েছিল। সে অবস্থা এখন অনেকটাই কেটে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ