1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

এবারও উয়েফার সেরার মঞ্চে নেই মেসি-রোনালদো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২৯ Time View

২০২০-২১ মৌসুমের বর্ষসেরা ফুটবলারের দৌড়ে সেরা তিন মনোনীত ফুটবলারের নাম বৃহস্পতিবার ঘোষণা করেছে উয়েফা। কিন্তু সেখানে টানা দ্বিতীয়বারের মতো নেই লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার।

উয়েফার তালিকার চার থেকে দশ পর্যন্ত ক্রমে কারা থাকছেন, সেটি উয়েফা এখনই জানিয়ে দিয়েছে। তবে সেরা তিনের মধ্যে কে প্রথম হবেন তা জানা যাবে আগামী ২৬ আগস্ট চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে।

ছেলেদের ফুটবলে মনোনীত সেরা তিন খেলোয়াড় হলেন মিডফিল্ডার—জর্জিনিও (ইতালি) এনগোলো কান্তে (ফ্রান্স) ও ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। উয়েফার বর্ষসেরা পুরস্কারের ১১ বছরের ইতিহাসে এই প্রথম মনোনীত সেরা তিনের সবাই মিডফিল্ডার! এই তিন জনের কে কত ভোট পেয়েছে তা এখনই প্রকাশ করেনি উয়েফা। তবে চতুর্থ থেকে দশম স্থানে থাকা খেলোয়াড়দের ভোটের সংখ্যা জানিয়েছে সংস্থাটি। চতুর্থ স্থানে থাকা মেসি পেয়েছেন ১৪৮ ভোট, গত বছরের ফিফা বর্ষসেরা ফুটবলার বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি ১৪০ ভোট পেয়ে হয়েছেন পঞ্চম। ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা হয়েছেন ষষ্ঠ, তবে এসি মিলান থেকে কদিন আগে পিএসজিতে যোগ দেওয়া গোলকিপারের সঙ্গে পয়েন্টের হিসাবে লেভানডফস্কির বিশাল ব্যবধান। পাঁচে থাকা লেভা যেখানে পেয়েছেন ১৪০ পয়েন্ট, দোন্নারুম্মার পয়েন্ট ৪৯

পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ৩১ পয়েন্ট নিয়ে সপ্তম, ম্যানচেস্টার সিটির ইংলিশ উইঙ্গার রাহিম স্টার্লিং ১৮ পয়েন্ট পেয়ে হয়েছেন অষ্টম, ৯ নম্বরে থাকা জুভেন্টাসের পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর পয়েন্ট ১৬। দশে আর্লিং হরলান্ড, বরুসিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান স্ট্রাইকারের পয়েন্ট ১৫।

২৬ আগস্ট ইস্তাম্বুলের হালি কনভেনশন সেন্টারে চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের দিনে বর্ষসেরা ফুটবলারের পাশাপাশি গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড—প্রতিটি বিভাগে সেরা খেলোয়াড়কেও পুরস্কার দেওয়া হবে। প্রতিটি বিভাগে মনোনীত সেরা তিনের তালিকা আগেই প্রকাশ করেছে উয়েফা।

একই দিনে পুরস্কার দেওয়া হবে মেয়েদের ফুটবলের বর্ষসেরা ফুটবলার এবং ছেলেদের ও মেয়েদের ফুটবলে বর্ষসেরা কোচের পুরস্কারও। ওই তিন পুরস্কারেরও মনোনীত সেরা তিনের নাম ঘোষণা করেছে উয়েফা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ