1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ব্রাজিলের জয়, হোঁচট স্পেনের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুলাই, ২০১২
  • ১১৯ Time View

লন্ডন অলিম্পিকে জয় দিয়ে অভিযান শুরু করেছে ব্রাজিল। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা ৩-২ গোলে হারিয়েছে মিশরকে। হোঁচট খেয়েছে স্পেন। ইউরো চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে এশিয়ার দেশ জাপান। আর প্রতিযোগিতার আয়োজক ইংল্যান্ডের সঙ্গে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে সেনেগাল।

মিলেনিয়াম স্টেডিয়ামে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। গোল করেন রাফায়েল (১৬ মি:), লিয়ান্দ্রো দামিয়াও (২৬ মি:) ও সান্তোস ফরোয়ার্ড নেইমার (৩০ মি:)। এই অর্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় মানো মেনেজেসের শিষ্যরা। বিশ্রামের পর ব্রাজিল গোল করতে পারেনি। তবে জয় না পেলেও দুই গোল শোধ করে মিশর। জালে বল জড়ান মহামেদ আবুত্রিকা (৫২ মি:) ও মহামেদ সালাহ (৭৬ মি:)। একই গ্রুপে (সি) প্রথম রাউন্ডের আরেক ম্যাচে জয় পেয়েছে বেলারুশ। তারা ১-০ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে।

এদিকে জাপানের বিপক্ষে জ্বলে উঠতে পারেনি ১৯৯২’র অলিম্পিক চ্যাম্পিয়ন স্পেন। তাদের ১-০ গোলে হারিয়েছে জাপান। প্রথমার্ধে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এগিয়ে যায় জাপান। গোল করেন ইউকি ওতসু (৩৪ মি:)। এক গোল হজমের পর আর ছন্দে ফিরতে পারেনি স্পেন। বিরতির পাঁচ মিনিট আগে কুপাল পুড়ে তাদের। অবৈধভাবে প্রতিপক্ষের খেলোয়াড় বাধা দিতে গিয়ে লালকার্ড দেখে মাঠে ছাড়েন স্পেনের ইনিগো মাার্তিনেস। শেষপর্যন্ত দশজনের দল নিয়ে জাপানের বিপক্ষে পেরে উঠেনি ইউরো চ্যাম্পিয়ন স্পেন।

এছাড়া ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। তাদের ১-১ গোলে রুখে দিয়েছে সেনেগাল। একই গ্রুপের আরেক ম্যাচে উরুগুয়ে ২-১ ব্যবধানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ