1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ

অলিম্পিক ফুটবলের ফাইনালে কাল ব্রাজিল-স্পেনের লড়াই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৬৮ Time View

টোকিও অলিম্পিক ফুটবলের ফাইনালে কাল মুখোমুখি হবে গত অলিম্পিকের স্বর্ণ জয়ী ব্রাজিল ও স্পেন। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার বিকেল ৫টায়।

সেমিফাইনালে স্বাগতিক জাপানকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় বারের মত অলিম্পিকের ফাইনালে উঠে স্পেন। এর আগে ১৯৯২ সালে বার্সা অলিম্পিকে একমাত্র স্বর্ণ জিতেছিল তারা। ২০০০ সালে সিডনিতে শেষ ফাইনাল খেলে রুপা জেতে স্প্যানিশরা।

আর মেক্সিকোকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠে ব্রাজিল। গত অলিম্পিকে জার্মানিকে হারিয়ে সোনা জিতেছিল সেলেসাওরা। তাই এবার শিরোপা ধরে রাখতেই মাঠে নামবে দানি আলভেসরা। তবে দলের ফরোয়ার্ডরা গোল না পাওয়ায় কিছুটা হলেও ভাবনায় আছে ব্রাজিল দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ