1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে প্রণোদনা অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৫৮ Time View

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বৈধপথে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত থাকবে। এই বিষয়ে কম বেশি হবে না। এটা আর বাড়ানো হবে না।

রেমিটেন্স প্রবাহে নজরদারিতে সিপিডির প্রস্তাব নাকচ করে আজ বুধবার (০৪ আগস্ট) ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল সভায় এ কথা বলেন মন্ত্রী।

করোনা মহামারির মধ্যেও অত্যধিক রেমিটেন্স প্রবাহ নিয়ে সংশয় তৈরি হয়েছে, দেখা দিয়েছে বিভিন্ন প্রশ্ন। মহামারির মধ্যে এত রেমিটেন্স কোথা থেকে আসছে, কীভাবে আসছে, ভবিষ্যতে আরও কতদিন এভাবে আসবে— এসব প্রশ্ন তুলেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রেমিটেন্সে ২ শতাংশ প্রণোদনার বিষয়ে ভাবতে বলেছে সংস্থাটি।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, রেমিটেন্স কিছুটা কমেছে। গত বছর অস্বাভাবিকভাবে বেশি ছিল। তুলনামূলকভাবে কিছুটা কমেছে। তবে এই সমস্যা কেটে যাবে। লকডাউনের কারণে রফতানি কমেছে। সেই পরিমাণে উৎপাদন আমরা করতে পারছি না। আমরা কাভার করার চেষ্টা করবো সামনের দিনগুলো ভালো হলে।

তিনি বলেন, আমাদের গ্যাপগুলো পূরণ করবো। করোনার বিষয়টি একমাত্র মুখ্য বিষয়। ভ্যাকসিন দেওয়াই এখন অন্যতম কাজ। এর পরে সম্ভাবনার জায়গাগুলো পূরণ করতে পারবো।

রোহিঙ্গাদের বিষয়ে বিশ্বব্যাংকের বিবৃতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এই বিষয়ে আমি অবগত নই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ