1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

মেক্সিকোকে উড়িয়ে ফাইনালে ব্রাজিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৪২ Time View

অলিম্পিক ফুটবলের মুকুট ধরে রাখার অভিযানের শেষ ধাপে পৌঁছে গেছে ব্রাজিল দল। টাইব্রেকারে মেক্সিকোকে ৪-১ গোলে হারিয়ে টোকিও অলিম্পিকের ফাইনালে উঠে গেলো ব্রাজিল।

মঙ্গলবার (৩ আগস্ট) কাশিমা সকার স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে পেনাল্টি শুটআউটে জিতল ব্রাজিল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের লড়াই গোলশূন্যভাবে শেষ হয়।

ম্যাচের শুরু থেকে চাপ তৈরি করা ব্রাজিল দশম মিনিটে এগিয়ে যেতে পারতো। তবে গিলেরমো আরানার ছয় গজ বক্সের বাঁ থেকে নেওয়া শট রুখে দেন ৩৬ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক গিলেরমো ওচোয়া।

২৮তম মিনিটে মেক্সিকোর ডি-বক্সে তাদের এক ডিফেন্ডারের চ্যালেঞ্জে দগলাস লুইস পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে অবশ্য ভিএআরের সাহায্যে পাল্টান সিদ্ধান্ত।

ধীরে ধীরে গুছিয়ে ওঠা মেক্সিকো বিরতির ঠিক আগে সুবর্ণ সুযোগ পায়। কিন্তু ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও কাজে লাগাতে পারেননি উরিয়েল আন্তুনা। তার শট গোলরক্ষককে ফাঁকি দিলেও ছুটে আসা ডিফেন্ডার দিয়েগো কার্লোসে প্রতিহত হয়।

৭৫তম মিনিটে একটি ফাউলের ঘটনায় দুই পক্ষ অহেতুক ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। রেফারি এসে পরিবেশ শান্ত করেন।

গ্রুপ পর্বে পাঁচ গোল করা রিশার্লিসন ৮২তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়ার দারুণ সুযোগ পান, কিন্তু দুর্ভাগ্য বাধ সাধে। দানি আলভেসের ক্রসে ঝাঁপিয়ে এভারটন ফরোয়ার্ডের হেড পোস্টের ভেতরের দিকে লেগেও ভেতরে যায়নি।

২০১২ লন্ডন অলিম্পিকসের ফাইনালে এই মেক্সিকোর কাছে হেরেই প্রথম সোনার পদকের স্বপ্ন ভেঙেছিল ব্রাজিলের। পরের আসরেই ঘরের মাঠে অধরা সেই স্বাদ পায় তারা। এবার লক্ষ্য শ্রেষ্ঠত্ব ধরে রাখার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ