1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত ‘সীমান্তের অখণ্ডতা-সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় অবস্থানে রয়েছে’ পরিদর্শক থেকে এএসপি হলেন পুলিশের ৭৮ কর্মকর্তা জীবন, দেশ ও সমাজ সবকিছুর মূলে রয়েছে রাজনীতির চরিত্র বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আজ প্রচার হবে নাটক ‘এক ভয়াল রাতের গল্প’ জালাল উদ্দীন সোহেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু ইব্রাহিমই গোল করে বসবে, ভাবেননি ডুলি কেন শতাধিক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ? এইচএসসি: শতভাগ অকৃতকার্য ২৬ কলেজকে শো কজ

পরিবেশের.ওপর.নেতিবাচক.প্রভাব না ফেলেই উন্নয়ন করতে হবে: মন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২
  • ১৩৮ Time View

পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব না ফেলেই টেকসই উন্নয়ন করতে হবে। টেকসই উন্নয়নে শুধু সরকার নয়, বিভিন্ন উন্নয়ন অংশীদার, সুশীল সমাজ সর্বোপরি জনগণকে যুক্ত করতে হবে।”মন্ত্রী মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা  ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে ‘রি+২০ সম্মেলনের বিশ্ববাসীর অর্জন ও বাংলাদেশের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।ড. হাছান মাহমুদ বলেন, “বিশ্বে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ছে। ফলে সীমিত সম্পদের ওপর চাপ বৃদ্ধি পাওয়ায় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।”মন্ত্রী বলেন, “বিশ্বসভায় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বাংলাদেশ তুলে ধরছে। এ বিষয়ে বিশ্ব নেতাদের নজর কেড়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের নেয়া পদক্ষেপের প্রশংসা করেছেন বিশ্ব নেতারা।”তিনি আরো বলেন, “বাংলাদেশের দূষণ কমানোর দায় না থাকলেও ধরিত্রীর কথা চিন্তা করে বাংলাদেশ পরিবেশ দূষণরোধে কার্যকরি ভূমিকা পালন করছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ