1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিয়ে করলেন প্রসূন আজাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৭৭ Time View

বিয়ে করলেন লাক্স চ্যানেল আই সুপারস্টারখ্যাত জনপ্রিয় টিভি অভিনেত্রী প্রসূন আজাদ। শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে এলাকার মসজিদে বর ফারহান গাফফারের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।

করোনার কারণে স্বল্প পরিসরে বিয়ের আয়োজন করা হয়। শুধু দুই পরিবারের সদস্যরা বিয়েতে উপস্থিত ছিলেন। পাত্র ফারহান গাফফার একজন ব্যবসায়ী। প্রসুনের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিয়ের পরে প্রসূন বলেন, ‘আমাদের বিয়ের পর্বটা শেষ হয়েছে। বাঙালি রীতি অনুযায়ী বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা এখনো চলছে। সবাই দোয়া করবেন, আমরা যেন সুখী হতে পারি।’ তিনি আরো বলেন, বিয়ের পর করোনার কারণে হানিমুনে যেতে না পারলেও দেশের পরিস্থিতি ভালো হলে পার্বত্য কোন এলাকায় হানিমুন সারবেন তিনি।

২৩ জুলাই বিয়ের কথা ছিল অভিনেত্রী প্রসূন আজাদের। কিন্তু করোনা এবং বিশেষ কারণে এক সপ্তাহ পরে বিয়ে হয়েছে তার।

বেশ কয়েকটি সিনেমা,টেলিফিল্ম,নাটকে অভিনয় করেছেন প্রসূন। এর মধ্যে রাশিদ পলাশের পদ্মাপুরান, নুরুল আলম আতিকের মানুষের বাগান উল্লেখযোগ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ