1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

জাপানের উপহারের প্রায় ৮ লাখ টিকা ঢাকার পথে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৫৮ Time View

জাপান থেকে কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে পাওয়া প্রায় ৮ লাখ ডোজ টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার পথে রওয়ানা দিয়েছে।

আজ (শুক্রবার) টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, জাপান থেকে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার চালান নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকার পথে রওয়ানা দিয়েছে। জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়েছে। সেখানে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

আগামীকাল (শনিবার) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের এই অ্যাস্ট্রাজেনেকার টিকা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে। এছাড়া আগামী ৪ আগস্ট জাপান থেকে আরও প্রায় ছয় লাখ টিকা আসার কথা রয়েছে।

প্রসঙ্গত, জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ