1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৫৪ Time View

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (৩১ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান

এর আগের দিনও এই হাসপাতালের করোনা ইউনিটে মারা গিয়েছিল ১৩ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শনিবার (৩১ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে পজিটিভ ছিলেন পাঁচজন। আর আটজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ভর্তির পর করোনার নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়েছে।

করোনা ইউনিটে মারা যাওয়া ১৩ জনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর তিনজন ও পাবনার পাঁচজন রয়েছেন। মৃত ১৩ জনের মধ্যে সাতজন পুরুষ ও ছয়জন নারী। এর মধ্য ১১ থেকে ২০ বছরের মধ্যে একজনের, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজনের, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জনের এবং ৬০ বছরের ঊর্ধ্বে ৪ জনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি জুলাই মাসে এ নিয়ে মোট ৫৩৫ জনের মৃত্যু হলো। গত জুনে মারা গেছেন ৪০৫ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩২ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪৩৩ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ