1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

১ ও ৪ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৭৮ Time View

করোনা পরিস্থিতির কারণে সরকারের বিধিনিষেধ চলাকালে এখন থেকে এক দিন পর পর ব্যাংক খোলা থাকবে। সে হিসেবে আগামী রোববার (১ আগস্ট) ও বুধবার (৪ আগস্ট) ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া আগামী ৫ আগস্ট পর্যন্ত ব্যাংকিং কার্যক্রমের নতুন সূচি নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট ২০২১ তারিখে সকল ব্যাংক বন্ধ থাকবে। এবং ২, ৩ ও ৫ আগস্ট নতুন সময়সূচি অনুযায়ী সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত।

ব্যাংকিং লেনদেন সময়সূচি লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলেব বিকেল ৪টা পর্যন্ত।

গত ১৩ জুলাই জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-২৯ এ প্রদত্ত অন্যান্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ