1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুলাই, ২০১২
  • ৭৭ Time View

স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান|

মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে বাংলাদেশ স্কাউটসের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান|

রাষ্ট্রপতি স্কাউটিংকে একটি জনহিতকর আন্দোলন উল্লেখ করে এ কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন|

প্রতিনিধিদল বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন|

স্কাউটস নেতারা জানান, আগামী নভেম্বরে ঢাকায় ও মৌলভীবাজারে এশিয়া প্যাসিফিক রিজিওনের স্কাউটস সম্মেলন অনুষ্ঠিত হবে| বিভিন্ন দেশের ৬০০ স্কাউট প্রতিনিধি এতে অংশ নেবে|

তারা রাষ্ট্রপতিকে এ মহাসম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি তাতে যোগদানের আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিমের নেতৃত্বে সহ-সভাপতি ড. কামাল আবদুল নাসের চৌধুরী, এমএম নিয়াজউদ্দিন, প্রধান জাতীয় কমিশনার মো. আবুল কালাম আজাদ ও কোষাধ্যক্ষ মো. আবদুস সালাম খান ও জাতীয় কমিশনার (আন্তর্জাতিক) মো. মোজাম্মেল হক খান প্রতিনিধিদলে ছিলেন। এসময় রাষ্ট্রপতির সচিবরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ