1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ঈদের দিনেও বিএনপি সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছে: কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৭৬ Time View

রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা নাই বলেই বিএনপি ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি।

সরকারের উদাসীনতা ও অযোগ্যতায় দেশের মানুষ কষ্টে আছে-মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আসলে দেশের জনগণ নয়, বিএনপিই তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণের ওপর দোষ চাপাচ্ছে। দেশের মানুষ ভালো আছে বলে বিএনপির গায়ে জ্বালা বাড়ায়। সময়ের পরীক্ষিত নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসী নেতৃত্বে দেশের জনগণ ভালো আছে।

নির্বাচন ও আন্দোলনে বারবার পরাজিত বিএনপির নেতারা এখন মিডিয়ায় বক্তব্য বিবৃতিতে সীমাবদ্ধ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির প্রতি জনগণের আস্থা নেই বলেই এখন তারা এটা সেটা বলে মাঠ গরম করার অপচেষ্টা করে যাচ্ছে কর্মীদের চাঙা রাখার জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ