1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৭০ Time View

আগামী আগস্টে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে ৩ আগস্ট থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচ হবে ৩ আগস্ট। ৪, ৬,৭ ও ৯ আগস্ট হবে সিরিজের বাকি চার ম্যাচ। অর্থাৎ ছয় দিনে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

বর্তমানে অস্ট্রেলিয়া দল ওয়েস্ট ইন্ডিজে আছে। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হচ্ছে ২৫ জুলাই। এরপরই তারা চার্টার্ড বিমানে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করবে। আর বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলছে হারারেতে। ২৫ জুলাই শেষ হচ্ছে বাংলাদেশের সিরিজ।

এদিকে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল বিসিবির করোনা নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। তবে বিসিবি প্রথমে চট্টগ্রামে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করলেও সেটি বাতিল করা হয়েছে। সবগুলো ম্যাচ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বছরের জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। করোনা পরিস্থিতিতে সেটা অবশ্য স্থগিত করা হয়েছিল গত এপ্রিলেই। এখন চলমান পরিস্থিতে সেটি হওয়ার আর সম্ভাবনা দেখা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ