1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

সাকিব-মুশফিকদের ঈদ শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৬৭ Time View

সারা বিশ্বে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। জাতীয় দলের ক্রিকেটাররাও তাতে শামিল হয়েছেন। ভক্তদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করেছেন দুই তারকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সোশ্যাল মিডিয়ায় তারা ভক্ত সমর্থকদের জানিয়েছেন ঈদ শুভেচ্ছা।

জিম্বাবুয়েতে একমাত্র টেস্ট খেলে পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন মুশফিক। তবে সময়টা ভালো যাচ্ছে না তার। করোনায় আক্রান্ত বাবা-মায়ের জন্য দোয়া চেয়েছেন। জানিয়েছেন ঈদ শুভেচ্ছ। ফেসবুক ভেরিফায়েড পেজে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘আপনাদের সবাইকে ঈদ মোবারক। অনেক ‍খুশি আর আনন্দে ঈদ কাটুক সবার। আমাদের দেশ এখনও মহামারির সঙ্গে লড়ছে, দয়া করে উদযাপনের সময় নিরাপত্তা বিধি মেনে চলুন। চলুন দুঃস্থদের প্রতি সহায় হই এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি।’

তিনি আরও লিখেছেন, ‘আমার বাবা-মা সেরে ওঠার পথে, এজন্য আল্লাহকে অশেষ ধন্যবাদ। তাদের জন্য যারা দোয়া করেছেন তাদেরকে ধন্যবাদ। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমার পরিবার আমার কাছে অনেক কিছু। আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।‘

সাকিব আছেন জিম্বাবুয়েতে। ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় সতীর্থদের সঙ্গে ঈদ করছেন সেখানে। ভক্তদের শুভেচ্ছা জানালেন ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে, ‘পবিত্র এই ঈদ প্রিয়জনদের সঙ্গে আমাদের জীবনেও বয়ে আনুক প্রশান্তি ও সুস্থতা। আসুন প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলি ও সবাই উপভোগ করি একটি সুস্থ ও সুন্দর ঈদ। আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা।

জাতীয় দলের আরেক ক্রিকেটার সাব্বির হোসেন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মোবারক।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ