1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ভারতীয় শিবিরে করোনা, চিন্তিত নন সৌরভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৪৯ Time View

ইংল্যান্ডে অবসর সময়ে ঘুরে বেড়িয়েছেন বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। যে কারণে এরইমধ্যে দুইজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এক জনের নাম জানা গেছে। তিনি হলেন ঋশভ পান্ট। তবে ব্যাপারটি নিয়ে চিন্তিত নন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

পান্টদের ইংল্যান্ডে ঘুরে বেড়ানো নিয়েও কোনও দোষ দেখছেন সৌরভ। বৃহস্পতিবার ওমান যাওয়ার আগে ব্যাপারটি জানিয়েছেন তিনি।

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। এজন্য বৈঠক করতে ওমানে গেছেন সৌরভ। তার আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পান্ট। এ নিয়ে চিন্তা নেই। এখনও অনেকদিন বাকি টেস্ট শুরু হতে। ইতিমধ্যেই বেশ কিছু দিন হয়ে গিয়েছে নিভৃতবাসে রয়েছে ও। ছুটিতে ছিল ওরা, ঘুরতে বেরিয়ে এমন হতেই পারে। তা নিয়ে চিন্তা করার কিছু নেই।’

এবার ইংল্যান্ডের মাটিতে ভাল খেলবে ভারত। এমনটাই আশা করেন সৌরভ, ‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা ম্যাচে হেরেছে বলে দল খারাপ খেলবে ভাবার কোনও কারণ নেই। পাঁচ ম্যাচের সিরিজ। লম্বা সফর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও প্রথম ম্যাচে হেরেও দল সিরিজ জিতে এসেছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ