1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

খুলনার তিন হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৫৭ Time View

খুলনার পৃথক তিনটি হাসপাতালে একদিনের ব্যবধানে কমেছে করোনায় মৃত্যুর সংখ্যা। হাসপাতালগুলোতে চিকিৎসাধীন করোনা আক্রান্ত ও উপসর্গে নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) থেকে বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের (খুমেক) করোনা ডেডিকেটেড হাসপাতালে পাঁচজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চারজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।

করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন ও উপসর্গ নিয়ে তিনজনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনার রূপসার শেখ ওলিয়ার রহমান (৭৫), বাগেরহাট মোল্লাহাটের তরিকুল ইসলাম (৭২), মোড়েলগঞ্জের মোকসেদ হাওলাদার (৫০) ও একই এলাকার আবু জাকের মিয়া (৭৬)।

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- বাগেরহাটের ফাতেমা বেগম (৭০), শংকর বিশ্বাস (২৬) ও খুলনার নজরুল ইসলাম (৬১)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ