1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

শুরুতেই ২ উইকেট হারাল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৬২ Time View

দুই ওপেনারের ব্যাট থেকে তখনো কোনো রান আসেনি। বাই থেকে এলো ৪ রান। চলছিল প্রথম ওভারের খেলা। কিন্তু ইনিংসের পঞ্চম বলেই দৃশ্যপট এলোমেলো। সাইফ হাসানের বিদায়ে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। ওই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আবার ফিরে গেছেন নাজমুল হোসেন শান্ত!

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে দারুণ শুরু এনে দিয়েছেন ব্লেসিং মুজারাবানি। এই পেসারের বলে রানের খাতা খোলার আগেই বোল্ড হয়ে গেছেন সাইফ। তামিম ইকবালবিহীন ওপেনিংয়ে হতাশায় শুরু বাংলাদেশের।

সাইফের বিদায়ের পর ওয়ান ডাউনে নামেন নাজমুল হোসেন শান্ত। শুরুর ধাক্কা কাটিয়ে দলকে লাইনে ফেরাবেন কী, উল্টো নিজেই উইকেট বিলিয়ে দিলেন। ওই মুজারাবানির বলেই মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন শান্ত। স্বাগতিক পেসারের ডেলিভারি শান্তর ব্যাটের কানায় লেগে গেলে তৃতীয় স্লিপে তালুবন্দি করেন ডিয়োন মায়ার্স।

অর্থাৎ শুরুতেই এলোমেলো বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। টপঅর্ডারের দুই ব্যাটসম্যানকে হারানোর পর সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের স্কোর ৬ ওভারে ২ উইকেটে ৯ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ