1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষণের দায়ে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড মারা গেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাজ সংগীতশিল্পী আবদুল্লাহ ইব্রাহিম আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা এবার সালাহর মিসরে আটকা ডি ব্রুইনার বেলজিয়াম রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির কথা স্মরণ করে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি, মরক্কোর সঙ্গে তুলনা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজামীদের বিচারের জন্যই জনগণ আ’লীগকে ভোট দিয়েছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১
  • ২২৪ Time View

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার যখন মানবতা বিরোধী অপরাধীদে বিচার শুরু করেছে, তখন যুদ্ধাপারাধীদের বাঁচাতে ও বিচারকাজ বাধাগ্রস্ত করতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা দেশে অরাজকতার ষড়যন্ত্রে মেতে উঠেছে।’

শুক্রবার বিকেলে পাবনার বেড়া উপজেলার পাটগাড়ীতে আড়িয়াল ও সুতীখালি নদীর পুনর্খনন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এতে কোন লাভ হবে না। বর্তমান সরকারের সময়ে যুদ্ধাপরাধীদের বিচার হবেই।’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, ‘নিজামীদের বিচারের জন্যই জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। কাজেই বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে তাদের বিচার ঠেকাতে পারবে না’।

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের রক্ষার নামে কেউ দেশের শান্তি শৃংখলা বিনষ্ট করে অরাজকতা সৃষ্টি করলে, তা কঠোর হাতে দমন করা হবে’।

নাগডেমড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রাজ্জাক সরকার, জেলা মৎস্য কর্মকর্তা ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ দেলো, আওয়ামী লীগ নেতা গোলাম ইয়াছিন, সোহেল রানা জাকাত প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী পাবনা মৎস্য অধিদপ্তরের চিহ্নিত অবক্ষয়িত জলাশয় উন্নয়ন ব্যবস্থাপনা ও দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষণ প্রকল্পের আওতায় ২৬ লাখ টাকা ব্যয়ে বেড়ার আড়িয়াল মরা নদী ও সুতিখালী নদী পুনর্খনন কাজের উদ্বোধন করেন।

এর আগে দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাঁথিয়া উপজেলা মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ