1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী

সিনোফার্মের করোনা টিকা আগামী সপ্তাহে আসছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৫১ Time View

আগামী সপ্তাহে চীনের সিনোফার্মের করোনা টিকার প্রথম বাণিজ্যিক চালান আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

আজ সোমবার (২৮ জুন) দুপুরে সাংবাদিকদের এ কথা জানিয়ে ডা. খুরশীদ আলম বলেন, আগামী মাসের শুরুতে সিনোফার্মের করোনা টিকার ক্রয়কৃত প্রথম চালান আসতে পারে। ভালো অঙ্কের ডোজ আসার বিষয়ে আমরা আশাবাদী।

ইতোমধ্যে দেশে দুই ধাপে চীনের উপহারের ১১ লাখ টিকা এসেছে। তার মধ্যে ৩০ হাজার ডোজ বাংলাদেশে কর্মরত চীনের নাগরিকদের দেওয়া হয়েছে। বাকি ১০ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশের ৫ লাখ ৩৫ হাজার মানুষকে দেয়ার কার্যক্রম চলছে। চীনের উপহারের পাশাপাশি বৈশ্বিক টিকা বিতরণ সংস্থা কোভ্যাক্সের পক্ষ থেকেও ফাইজারের এক লাখ ৬ হাজার ডোজ টিকা দেশে এসেছে। অপরদিকে কোভ্যাক্স বাংলাদেশকে এক কোটি ডোজ টিকা দেবে বলেও জানা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ