1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

রামেকের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৪৬ Time View

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন। এক দিনে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এর আগে গত ৪ ও ২৩ জুন এই ইউনিটে ১৬ জন করে প্রাণ হারান।

রামেক হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৩ জুন) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে এই ১৮ জন মারা যান।

এদের মধ্যে ৮ জন করোনায় এবং ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এই ১৮ জনের মধ্যে ১৩ জনেরই বাড়ি করোনার হটস্পট রাজশাহী জেলায়। এ ছাড়া নওগাঁর চারজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত ১৮ জনের মধ্যে ৮ জন নারী, অন্যরা পুরুষ। এ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬৩ জনের, যার মধ্যে ১৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।

মৃতদের মধ্যে সর্বোচ্চ ৫ জন মারা গেছেন হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ও ১ নম্বর ওয়ার্ডে চারজন করে মারা গেছেন। এ ছাড়া ১৭ নম্বর ওয়ার্ডে ৩ জন, ১৫ ও ৩২ নম্বর ওয়ার্ডে ১ জন করে মারা গেছেন।

শামীম ইয়াজদানী আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৩ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

রাজশাহী মেডিক্যালে ল্যাব ইনচার্জ সাবেরা গুলনাহার জানান, বুধবার রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে ৪৬৬ জনের নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা পজিটিভ এসেছে। আর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানান শামীম ইয়াজদানী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ