1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

খুলনা বিভাগে একদিনে রেকর্ড ২২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৪১ Time View

খুলনা বিভাগে একদিনে রেকর্ড আরও ২২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে তাদের মৃত্যু।

এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন ও খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন ২২ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৫৫ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেডজোনে ৯৫ জন, ইয়ালো জোনে ২১ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ