1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

গ্রামীণফোনের আয় বেড়েছে ৭ শতাংশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুলাই, ২০১২
  • ১২৯ Time View

চলতি বছরের প্রথম ছয় মাসে গ্রামীণফোন ৪ হাজার ৬৪০ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা ২০১১ এর একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেশি।

রোববার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১২ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মোট রাজস্ব আয় হয়েছে ২ হাজার ৩২০ কোটি টাকা যা ২০১১ এর দ্বিতীয় প্রান্তিকের তুলনায় শতকরা ২ শতাংশ বেশি।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসেন বলেন, “গ্রাহক ও রাজস্ব বৃদ্ধির মাধ্যমে গ্রামীণফোন বছরের প্রথমার্ধে চমৎকার ব্যবসায়িক সাফল্য পেয়েছে।”

দ্বিতীয় প্রান্তিক গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা দাড়িয়েছে তিন কোটি ৯৩ লাখ যা দেশের মোট গ্রাহকের প্রায় শতকরা ৪২ ভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) গ্রামীণফোন করপরবর্তী মুনাফা করেছে ৯৬৬ কোটি ৭৩ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৬৭৬ কোটি ৬৪ লাখ টাকা।

ফলে চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ১৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৫ টাকা ১ পয়সা।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) গ্রামীণফোন করপরবর্তী মুনাফা করেছে ৪৪৬ কোটি ৩৬ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৮৯ কোটি ৮৯ লাখ টাকা।

মুনাফা বাড়ায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৮৯ পয়সা।

নেটওয়ার্কের আধুনিকায়ন এবং কার্যকারিতা বৃদ্ধিতে গ্রামীণফোন ২০১২ সালের প্রথমার্ধে ৭৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এর ফলে কার্যক্রম শুরুর পর থেকে গ্রামীণফোনের মোট বিনিয়োগের পরিমান দাড়িয়েছে ১৭ হাজার ৮০০ কোটি টাকা।

গ্রামীণফোন ২০১২ এর প্রথমার্ধে রাষ্ট্রীয় কোষাগারে ২ হাজার ৭৯০ কোটি টাকা জমা দিয়েছে। এ বছরের প্রথমার্ধে গ্রামীণফোন কর্পোরেট কর বাবদ দিয়েছে ৮৪০ কোটি টাকা যা, ২০১১ এর একই সময়ের তুলনায় ২২০ কোটি টাকা বেশি।

শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন ৯০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের সবচেয়ে বড় বাজার মূলধনের কোম্পানিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ