1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

‘দেশে আগামী সপ্তাহে ফাইজার ও সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৪০ Time View

আগামী সপ্তাহে ফাইজার ও সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম।

আজ সোমবার (১৪ জুন) দুপুরে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

ডা. এ বি এম খুরশীদ আলম জানান, নির্দিষ্টভাবে তারিখ ঘোষণা না করতে পারলেও আগামী সপ্তাহেই এই টিকার প্রয়োগ শুরু করতে পারব। নিবন্ধিতদের টিকা নেয়া না থাকলে নতুন করে এসএমএস পাবেন এবং নিদির্ষ্ট কিছু হাসপাতালে তাদের এ টিকা দেয়া হবে। পর্যাপ্ত টিকা পেলে মানুষ নতুন করে টিকার নিবন্ধনের সুযোগ পাবে।

এদিকে রবিবার করোনায় আক্রান্ত হয়ে দেশে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ১১৮ জন। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৬১ লাখ ৭৫ হাজার ১১২টিতে। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা আট লাখ ২৬ হাজার ৯২২ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ