1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ

নেইমার জাদুতে কোপায় উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের শুভ সূচনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৬০ Time View

নেইমারের অসাধারণ ফুটবল জাদুতে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।

তিন গোলের একটি নিজে করেছেন পেনাল্টি থেকে। বাকি দুটি করিয়েছেন নেইমার। তার করা কর্নার কিক থেকে প্রথম গোলটি এসেছে মার্কুইনহোসের পা থেকে। তৃতীয় গোলটি গ্যাব্রিয়েল হেসুসকে দিয়ে করিয়েছেন তিনি।

এই ম্যাচে নেইমার নয়, ব্রাজিলের অধিনায়কের দায়িত্ব তুলে দেয়া হয় মিডফিল্ডার ক্যাসেমিরোর কাঁধে। কিন্তু ম্যাচ শেষে সেরার কৃতিত্ব শুধুই নেইমারের।

নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে মাঠে গড়ালো লাতিন আমেরিকার জমজমাট ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি ভেনেজুয়েলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ