1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

দেশে করোনায় মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৫৫ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঠিক ১ মাসে আরও ১ হাজার মানুষের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গেল।

এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩২ জনের।

এদিকে একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৫৪ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ২২ হাজার ৮৪৯ জনে।

আজ শুক্রবার (১১ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ২৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬১ হাজার ৯১৬ জন।

২৪ ঘণ্টায় ১৮ হাজার ৭৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৫৩৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১ লাখ ৪৪ হাজার ৭৭৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন। এছাড়া চট্টগ্রামে ১০, রাজশাহীতে ১১, খুলনায় ৭ , বরিশালে ২, রংপুরে ৪ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১৩ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ১ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৩ হাজার ৩২ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৩৮০ জন এবং নারী ৩ হাজার ৬৫২ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১১, ৪১ থেকে ৫০ বছরের ৪, ৩১ থেকে ৪০ বছরের ২ এবং ২১ থেকে ৩০ বছরের ২ জন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ