1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব

দুই গোলে এগিয়ে থেকেও হতাশা নিয়ে মাঠ ছাড়লো আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৮৪ Time View

বিশ্বকাপ বাছাইপর্বে আবারো ড্র নিয়ে মাঠ ছাড়লো আর্জেন্টিনা। প্রথমে চিলির সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর এবার কলম্বিয়ার বিপক্ষেও পয়েন্ট ভাগাভাগি করলো মেসিবাহিনী।

বুধবার (৯ জুন) ভোরে কলম্বিয়ার মাঠে ২-২ গোলে ড্র করেছে লিওনেল স্কালোনির দল। এ ড্রয়ে এবারের সূচিতে কোনো ম্যাচই জিততে পারল না লাতিন আমেরিকার শক্তিশালী এই দলটি।

ম্যাচের আট মিনিটের মধ্যেই জোড়া গোল করে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। পরে ৫১ মিনিটে গোল হজম করলেও, জয়ের পথেই এগুচ্ছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

কিন্তু ম্যাচের একদম শেষ মিনিটে দ্বিতীয় গোল খেয়ে স্বাগতিকদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই বাড়ি ফিরেছে আর্জেন্টাইনরা। পয়েন্ট খোয়ানোর পাশাপাশি চোটের কারণে প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকেও হারিয়েছে আর্জেন্টিনা।

পরপর দুই ড্রয়ের পরেও অবশ্য পয়েন্ট টেবিলে অবস্থানের হেরফের হয়নি আর্জেন্টিনার। তবে শীর্ষস্থানে থাকা ব্রাজিলের সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ছয়।

লাতিন আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের অষ্টম রাউন্ডের খেলা শেষে ছয় ম্যাচে তিনটি করে জয়-পরাজয়ে আর্জেন্টিনার সংগ্রহ ১২ পয়েন্ট। সমান ম্যাচে সবকয়টি জিতে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ