1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

ইপিএলের বর্ষসেরা ফুটবলার হলেন ডি ব্রুইনে

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৪৩ Time View

সদ্য শেষ হওয়া ক্লাব মৌসুমে ম্যানচেস্টার সিটির সফল পথচলায় দারুণ অবদান রাখার স্বীকৃতি পেলেন কেভিন ডি ব্রুইনে। ইংল্যান্ডে খেলা ফুটবলারদের ভোটে টানা দ্বিতীয়বারের মতো জিতলেন ইপিএলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। থিয়েরি হেনরি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বার বর্ষসেরার পুরস্কার জিতলেন ডি ব্রুইনএ। গেল মৌসুমে শিরোপা জিততে না পারলেও দুর্দান্ত পারফরম্যান্স করে এই পুরস্কার জিতেছিলেন তিনি।

এবারের মৌসুমে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের দৌড়ে ডি ব্রুইনে পেছনে ফেলেছেন ক্লাব সতীর্থ ফিল ফোডেন, রুবেন ডিয়াজ, ইয়াকি গুন্দোয়ানকে। এছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ এবং ও টটেনহ্যাম হটস্পার্সের হ্যারি কেইনও ছিলেন সেরার দৌড়ে। তবে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে ছয়টি গোল করে ও সতীর্থদের দিয়ে ১২টি করিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডি ব্রুইনে। এবার লিগ কাপও জিতেছে ম্যানচেস্টারের দলটি, উঠেছিল চ্যাম্পিয়ন্স লিগেরও ফাইনালে।

বর্ষসেরা পুরস্কার জয়ের পর ডি ব্রুইনে জানিয়েছেন, ‘টানা দ্বিতীয়বারের পুরস্কারটি জিতে আমি সম্মানিত ও গর্বিত বোধ করছি।’

সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে মোট ৪০ ম্যাচ খেলে ১০ গোল করার পাশপাশি সতীর্থদের দিয়ে ১৮টি করিয়েছেন তিনি। অসাধারণ এই স্বীকৃতি পাওয়ার প্রতিক্রিয়ায় ডি ব্রুইনে তারকা রোনালদো ও হেনরির পাশে নিজের নাম উচ্চারিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন।

তিনি বলেন, ‘ফুটবলের দুই কিংবদন্তির কথা বলা হচ্ছে-একজন হলেন সবসময়ের সেরা স্ট্রাইকারদের অন্যতম (থিয়েরি অঁরি) এবং আরেকজন বর্তমানের সেরা দুই ফুটবলারের একজন (রোনালদো), তাদের মতোই কোনো কিছু করতে পারাটা দুর্দান্ত। দলগত ভাবে সবাই সব শিরোপা জিততে চায় আর ব্যক্তিগতভাবে এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার। প্রতি ম্যাচে আমি যাদের বিপক্ষে খেলি, সেই সব প্রতিদ্বন্দ্বীদের ভোটে সেরা হওয়ার অর্থ অনেক।’

গত ২৯ মে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চেলসির বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে নাকে ও চোখে আঘাত পেয়ে ছিটকে পড়েছিলেন ডি ব্রুইনে। এরপর ছোট একটা অস্ত্রোপচার শেষে বর্তমানে ইউরোর জন্য জাতীয় দলে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন ২৯ বছর বয়সী এই বেলজিয়ান মিডফিল্ডার।

এছাড়াও সিটির যুব দল থেকে উঠে আসা ২১ বছর বয়সী ফিল ফোডেন জিতেছেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। এবারের প্রিমিয়ার লিগে ৯ গোল করে ও পাঁচটি করিয়ে ইংল্যান্ডের ইউরো চ্যাম্পিয়নশিপের দলে জায়গা করে নিয়েছেন এই মিডফিল্ডার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ