1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক বিএনপি : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৭৯ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোভিড-১৯ ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবিলাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। ঐক্যবদ্ধ হয়ে এদের মোকাবিলা করতে হবে।

তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংস্কৃতিপ্রেমীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই অপশক্তির বিষবৃক্ষের মূল উৎপাটন করতে হবে।

বিএনপি মহাসচিব দেশে গণতন্ত্র খুঁজে পাচ্ছে না বলে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের গণতন্ত্র খুঁজে পাওয়ার কথাও নয়, কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দরজা-জানালা বন্ধ করে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছেন, বাইরের পৃথিবী তারা দেখতে পায় না। বিএনপির দৃষ্টিসীমা কুয়াশাচ্ছন্ন বলেই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি দেখতে পায় না, খুঁজে পায় না গণতন্ত্র।

বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা যারা ধারণ করেন না তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরকালের জন্য বন্ধ বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

করোনা অনেক মানুষের জীবন কেড়ে নেয়ার পাশাপাশি জীবিকাও কেড়ে নিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জীবন ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে নিঃস্বার্থভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি করোনা প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটের শুরু থেকেই করোনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।

করোনার কারণে শিল্পীদের এখন কোনো কাজ নেই, তাই তাদের আর্থিক সহযোগিতার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, শিল্পীদের অসচ্ছলতা দূর করতে হবে। কোনো শিল্পীই যেন ব্যক্তিজীবনে অসচ্ছল না থাকে সেই দিকেও সংশ্লিষ্টদের দৃষ্টি দেয়ার আহ্বান জানান।

সংস্কৃতিকে জাতির আত্মা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সংস্কৃতিবিষয়ক উপকমিটি চেয়ারম্যান নাট্যজন আতাউর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব অসীম কুমার উকিল, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ