1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

পিএসএল থেকে ছিটকে গেলেন আফ্রিদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৫৩ Time View

বয়স ৪১ হয়ে গেলেও এখনো প্রতিযোগিতামূলক ক্রিকেটটা ভালোভাবেই চালিয়ে যাচ্ছেন শহিদ আফ্রিদি। মাঠ মাতাচ্ছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মতো টুর্নামেন্টেও। আবুধাবিতে এবারের পিএসএলের বাকি অংশেও খেলার কথা ছিল তার। কিন্তু ইনজুরিতে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি।

মুলতান সুলতানের হয়ে এবারের পিএসএলে খেলার কথা ছিল তার। কিন্তু করাচিতে অনুশীলনের সময় চোট পান তিনি। পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করায় এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার।

সোমবার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফ্রিদির না খেলার বিষয়টি নিশ্চিত করে পিএসএল কতৃপক্ষ। তাকে পুরোপুরি বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে ডাক্তারদের তরফ থেকে। শহিদ আফ্রিদির জায়গায় মুলতান দলে নিয়েছে ৩৪ বছর বয়সী বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদিকে।

নিজের ইনজুরি নিয়ে আফ্রিদি বলেন, ‘পিএসএলের বাকি অংশের জন্য অনুশীলন করার সময় চোট পেয়েছি। পিঠের পেছনের দিকে ব্যথা অনুভব করায় ডাক্তারের কাছে যাই। দুর্ভাগ্যজনক আমাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবং পিএসএলের বাকি অংশে দলের সঙ্গে আমার থাকা হচ্ছে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ