1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন

দুই হাজার অক্সিজেন সিলিন্ডার দিল বিসিসিআই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৫৫ Time View

করোনায় দিশেহারা ভারত। নতুন ভ্যারিয়েন্টের কবলে প্রতিনিয়তই বাড়ছে সংক্রমণ আর মৃতের সংখ্যা। প্রায় প্রতিদিনই আক্রান্ত এবং মৃতের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে দেশটি। ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। সংকট দেখা দিয়েছে অক্সিজেনের। চেষ্টা চলছে এই সংকট কাটিয়ে ওঠার।

অক্সিজেন সংকট কাটিয়ে উঠতে এবার হাসপাতালগুলোর পাশে দাঁড়িয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। ১০ লিটার করে প্রায় ২ হাজারটি অক্সিজেন সিলিন্ডার অনুদান দিয়েছে তারা। যা ভারতের বিভিন্ন রাজ্য বা প্রদেশের হাসপাতালগুলোতে দেওয়া হবে।

এ প্রসঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, বিসিসিআই কোভিড-১৯ মহামামিকে কাটিয়ে উঠতে সহায়তার হাত বাড়িয়েছে। ১০ লিটারের দুই হাজার অক্সিজেন সিলিন্ডার সহায়তা দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। চিকিৎসা এবং স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিসিসিআই।

করোনাকালে ডাক্তার কিংবা নার্সদের পাশে রয়েছে বিসিসিআই বলেও জানান সৌরভ।

তিনি বলেন, চিকিৎসকরা সত্যই ফ্রন্টলাইনের যোদ্ধা। তারা যথাসাধ্য চেষ্টা করেছে। আমাদের বোর্ড সবসময় স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিচ্ছে। আমরা ক্ষতিগ্রস্তদের ত্রাণ সরবরাহ করতেও সহায়তা দেব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ