1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

বাংলাদেশ ফিলিস্তিন ইস্যুতে একটি টেকসই সমাধানে বিশ্বাসী : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৪৩ Time View

ফিলিস্তিন ইস্যু সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রতি আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ জাতিসংঘ রেজুলেশন, আরব পিস ইনিশিয়েটিভ এবং কোয়ার্টার রোড ম্যাপের মেনেই ফিলিস্তিন ইস্যুতে একটি টেকসই সমাধানে বিশ্বাসী।

রোববার (১৬ মে) ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) কার্যনির্বাহী কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে এ আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আল-কুদস আল শরীফকে নিরাপত্তা ও দখল করা জমিতে সহিংসতার বিষয়টি উত্থাপন করা উচিত।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিরীহ বেসামরিক নাগরিক হত্যার ন্যায্যতা প্রমাণ করতে পারে, এমন কোনো অজুহাত হতে পারে না। সাম্প্রতিক ঘটনায় নিহতদের প্রতি দুঃখ ও গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। এ ঘটনায় ফিলিস্তিনের রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংহতি জানিয়ে চিঠি দিয়েছেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘে ওআইসি গ্রুপের বিবৃতিকে সমর্থন জানানো হয়। একইসঙ্গে নিরাপত্তা পরিষদ দায়িত্ব পালনে ব্যর্থ হলে জাতিসংঘের বিশেষ জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানায় বাংলাদেশ। বৈঠকে ড. মোমেন ওআইসি সদস্য রাষ্ট্রকে মানবতার জন্য দৃড়ভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আল-কুদস আল শরীফে নিরীহ বেসামরিক লোকদের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর সন্ত্রাসী প্রকৃতির আক্রমণের পরিপ্রেক্ষিতে ওআইসি এ জরুরি বৈঠক ডাকে।

গত কয়েকদিন ধরেই চলছে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ। গত সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া সংঘর্ষ আজও চলছে এবং গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলি বিমান বাহিনীর বোমা হামলায় রোববার (১৬ মে) ভোরে আরও ৩৩ জন ফিলিস্তনি নিহত হয়েছেন। এ নিয়ে টানা সপ্তম দিনের মতো দখলদার বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৫২ শিশু ও ৩১ নারী রয়েছে। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর ও পাশবিক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ