1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

আজ সচিবালয়ে অফিস করেছেন কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৪১ Time View

ঈদের ছুটি শেষে রোববার (১৬ মে) সচিবালয়ে অফিস করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। অফিসে নিয়মিত কাজের পাশাপাশি তিনি সারা দেশে বোরো ধান কর্তনসহ কৃষি খাতের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন তিনি। বিভিন্ন সংস্থার প্রধান ও মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলেন কৃষিমন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, ‘খাদ্য উৎপাদন বাড়াতে আমাদের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মীরা করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখ সারির যোদ্ধাদের মতো কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।’ তিনি স্বাস্থ্যবিধি মেনে এ ধারা আরও গতিশীল করার জন্য সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানিয়েছেন।

কৃষিমন্ত্রী নেদারল্যান্ডসে আগামী ২০২২ সালের এপ্রিল-অক্টোবরে অনুষ্ঠেয় ‘৭ম আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশন’ এ অংশগ্রহণ বিষয়ে বৈঠক করেন। ২০২২ সালে বাংলাদেশ-নেদারল্যান্ডসের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে উল্লিখিত এক্সিবিশনে কৃষিতে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য, এ দেশের কৃষিপণ্য ও সম্ভাবনাকে তুলে ধরতে ‘বাংলাদেশ ডে’ পালনের জন্য নেদারল্যান্ডসকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়।

রোববার কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও অফিস করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ