1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ

বৃহস্পতিবার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১১
  • ২৬১ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় গণভবনে প্রাথমিক, এবতেদায়ী, কারিগরী, দাখিল ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ২০১২ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন স্তরের সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়।

এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী বৃহস্পতিবারের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন ও একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন এবং মন্ত্রণালয়ের সচিব ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এ সময় উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ