1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

স্বাস্থ্যবিধি মেনে নিজ বাড়িতেই ঈদ উদযাপন করুন: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৪৮ Time View

স্বাস্থ্যবিধি মেনে নিজের বাড়িতে ঈদ উদযাপনের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৩ মে) দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ পরামর্শ দেন।

ড. মোমেন বলেন, এবার ঈদও করোনা মহামারির মধ্যে এসেছে। তাই স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে বসেই ঈদ উদযাপন করুন। আপনারা যথাযথ সতর্কতা অবলম্বন করুন। কেননা বেঁচে থাকলে জীবনে আরও অনেক ঈদ উদযাপন করতে পারবেন।

তিনি বলেন, ঈদের এ আনন্দ দিনে মাহে রমজানের শিক্ষা- সংযম, সিয়াম, পবিত্রতা, এবং উন্নত জীবনের আনন্দ সারাটি জীবনে হোক আপনার আমার চলার পাথেয়। উজ্জ্বল হোক, সুন্দর হোক, নন্দিত হোক আপনার যাত্রা পথ, হে বিশ্ব প্রতিপালক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ