1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ

পর্তুগালেই হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৫৯ Time View

অল ইংল্যান্ড ফাইনাল ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে আয়োজনের গুঞ্জন ছিল। যদিও শেষ অব্দি তুরস্কের ইস্তাম্বুলকেই বেছে নেয় উয়েফা। কিন্তু করোনার কারণে অনিশ্চিত হয়ে যায় এই ভেন্যুও। ইঙ্গিতটা গত কয়েকদিন ধরেই ছিল-পাল্টে যেতে পারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু। ঠিক তাই হলো। ইস্তাম্বুল নয়, চেলসি-ম্যানচেস্টার সিটির মধ্যকার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই হবে পর্তুগালের এফসি পোর্তোর হোম গ্রাউন্ডে।

বৃহস্পতিবার উয়েফা জানিয়েছে, ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি হবে পোর্তোর এস্তাদিও ড্রে ড্রাগোতে। কারণটাও সংগত। যুক্তরাজ্যের বাসিন্দাদের তুরস্কে ভ্রমণ বিধিনিষেধ রয়েছে। এ কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

করোনার মধ্যে ভ্রমণে নিরাপদ দেশগুলোর তালিকায় ইংল্যান্ড রেখেছে পর্তুগালকে। ফাইনাল দেখে ইংল্যান্ডে ফিরে আর কোয়ারেন্টাইন করতে হবে না ইংলিশ ফুটবলভক্তদের।

করোনাভাইরাসের বিধি-নিষেধের কারণেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু হারিয়েছে তুরস্ক। দেশটিতে ইংলিশ ফুটবল ভক্তদের ভ্রমণের সুযোগ নেই। এ কারণেই গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মতো এবারও পর্তুগালে আয়োজন করছে উয়েফা।

যদিও পতুর্গালের স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা মাত্র ৫০ হাজার। যারমধ্যে করোনা সতর্কতায় কমিয়ে ২৫ শতাংশে নামিয়ে আনা হতে পারে। সেটি হলে ফাইনাল ম্যাচটি দেখতে পারবেন মাত্র সাড়ে ১২ হাজার দর্শক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ