1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ

ভারতকে বাড়ি পাঠিয়ে এলপিএল আয়োজন করবে শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৬২ Time View

নিজেদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টুয়েন্টি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ক্রিকেটের খসড়া সূচি চূড়ান্ত করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। আগামী ৩০ জুলাই থেকে শুরু হবে এলপিএলের দ্বিতীয় আসর।

প্রায় তিন সপ্তাহের এই টুর্নামেন্ট চলবে ২২ আগস্ট পর্যন্ত। তবে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্যাদি প্রকাশ করেনি আয়োজকরা।

আগামী জুলাইয়ে তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি খেলতে শ্রীলংকা যাওয়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। যা শেষ হওয়ার সম্ভাব্য তারিখ ২৭ জুলাই। এই সিরিজ শেষে ভারতকে বাড়ি পাঠিয়েই এলপিএল শুরু করবে শ্রীলংকা।

এলপিএলের এই সূচি অবশ্য ইংল্যান্ডের নতুন প্রস্তাবিত টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। কেননা একশ বলের ক্রিকেট ‘দ্য হান্ড্রেড’ শুরু হবে আগামী ২১ জুলাই। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরুর (২৮ আগস্ট) আগেই শেষ হবে এলপিএল।

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা কমিটির প্রধান প্রফেসন অর্জুন ডি সিলভা বলেছেন, ‘আমরা এ বছরের এলপিএল আয়োজনের জন্য যথাযথ একটা সময় খালি পেয়েছি। এখন টুর্নামেন্টের বাকি বিষয়গুলো চূড়ান্ত করার কাজ চলছে।’

গতবছরের ২৬ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত হয়েছিল এলপিএলের প্রথম আসর। যেখানে টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হয়েছিল হাম্বানটোটায়। ফাইনালে গল গ্ল্যাডিয়েটরসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা স্ট্যালিয়নস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ