1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে তিনজন নিহত, আহত ৫

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মে, ২০২১
  • ৯৮ Time View

নরসিংদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১২ মে) দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার ও স্থানীয়রা জানান, একটি যাত্রীবাহী লোকাল বাস ভৈরব থেকে ঢাকা যাওয়ার পথে সৃষ্টিগড় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক ও এক নারীসহ তিনজন নিহত হয়। মাইক্রোবাসটির আরো ৫ জন এসময় আহত হন।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ইটাখোলা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হাতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে। যাত্রীবাহি বাসটি বেপরোয়া গতিতে অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটিকে চাপা দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ। এ দুর্ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ