1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ঈদে নতুন ডিজাইনে বাটার ৮০০ জুতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুলাই, ২০১২
  • ৩৬১ Time View

ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন ডিজাইনের ৮০০ জুতা বাজারে এনেছে জনপ্রিয় ব্রান্ড বাটা। বাটার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা শপিং মলের লেভেল ৭-এ নতুন ডিজাইনের এসব জুতা নিয়ে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ ফ্যাশন শো।

ফ্যাশন শোতে নারী, পুরুষ ও শিশুদের জন্য বাটার বিশাল ঈদ কালেকশানের পাশাপাশি বাটার অন্যান্য ব্রান্ডের জুতাও প্রদর্শিত হয়। এগুলোর মধ্যে ছিল মেরি ক্লিয়ার, উইনব্রেনার, নর্থ স্টার ও বাবলগামারস। ফ্যাশন শোতে দেশের খ্যাতনামা মডেল ও র‌্যাম্প মডেলরা অংশ নেন।

বাটার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাইয়ুম এ ফ্যাশন শোর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাটার ফিন্যান্স ডিরেক্টর ইয়ে সিউ এনজি, রিটেইল ম্যানেজার বিশ্বজিত রায়, নন রিটেইল সেলস্ ম্যানেজার রুহুল আমিন, মার্চেন্ডাইজিং ম্যানেজার ইরাজ হাসান সিদ্দিকী প্রমুখ।

বাটা কর্তৃপক্ষ জানায়, ধর্মীয় উৎসব ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই বাটা নতুন নতুন ডিজাইনের জুতা নিয়ে আসে। ঈদে ‘জুতো মানেই-বাটা’ এ কথা এখন সবার কাছে সমাদৃত। ঈদে নতুন পোশাকের সঙ্গে বাটার জুতো সবাই পছন্দ করেন। সবার পছন্দের কথা বিবেচনা করেই এবারেও নতুন ডিজাইনের জুতা বাজারে আনা হয়েছে। বাট‍ার সব শোরুম ও বাটা বাজারে এসব জুতো পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ