1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

মানে-আলকান্তারার গোলে জয়ে ফিরল লিভারপুল

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৫ Time View

শিরোপা স্বপ্ন শেষ হয়ে গেছে আগেই। এখন লিভারপুলের চোখ শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়া। সেই লক্ষ্য সামনে রেখে দুই ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে ইয়ুর্গেন ক্লপের দল।

শনিবার রাতে আনফিল্ডে সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে অলরেডরা। সাদিও মানে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয় গোলটি করেন থিয়াগো আলকান্তারা।

ম্যাচের ১৮ মিনিটে ডানদিক থেকে মোহাম্মদ সালাহর প্রচেষ্টা একদম সামনে এসে ঠেকিয়ে দেন সাউদাম্পটন গোলরক্ষক ফ্রেজার ফর্স্টার। দিয়েগো জোতাও সুযোগ নষ্ট করেন। শেষ পর্যন্ত ৩১ মিনিটে মানের গোলে এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। ডানদিক থেকে মোহাম্মদ সালাহর ক্রস দারুণ হেডে জালে জড়ান মানে। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধে কিছুটা অগোছালো ফুটবল খেলেছে দুই দলই। ৮১তম মিনিটে মানে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ব্যবধান ২-০ করেন আলকান্তারা।

এ জয়ের পর ৩৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে ছয় নম্বরেই আছে লিভারপুল। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে সাউদাম্পটন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ